ভ্রমণ বিলে অসঙ্গতি, কমিশনারকে সতর্ক পুলিশ সদর দফতরের

রংপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আব্দুল আলীম মাহমুদের পাঁচ মাসের ভ্রমণ বিল অসঙ্গতিপূর্ণ হওয়ায় তা বাতিল করে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। 

এ বিষয়ে গত ২২ এপ্রিল পুলিশ সদর দফতরের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সম্যান্ট) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেই সঙ্গে চিঠিতে এ ধরনের বিলের বিষয়ে তাকে ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে।

আব্দুল আলীমকে দেওয়া চিঠিতে বলা হয়, ‘২০২০ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট পাঁচ মাসের ভ্রমণ বিলে উল্লেখিত স্থানসমূহের সঙ্গে সরকারি মোবাইল নম্বরের সিডিআরে প্রদর্শিত স্থানের মিল না থাকায়, বিল বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরএমপি কমিশনারকে পাঠানো পুলিশ সদরদফতরের চিঠি

এ বিষয়ে জানতে আরএমপি কমিশনার আব্দুল আলীমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। গত ১৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিঠির বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। তবে এ সময় চিঠি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

আব্দুল আলীমকে সতর্ক করে চিঠি পাঠানোর বিষয়ে পুলিশ সদরদফতরের এআইজি মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভ্রমণ ব্যয় বিলে তথ্য অসঙ্গতির কারণে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছিল। 

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম