বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ গেলো মায়েরও

ঠাকুরগাঁও প্রতিনিধি 
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৬

রাণীশংকৈলের বলিদ্বারা গ্রামে ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদেরের (৩২)  মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে।

জানা গেছে, ঘটনার দিন সন্ধত্যায় কাদের তার বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যান। সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।  

অনেকটা সময় পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তার মা নাতিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখেন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় নাতি বাড়িতে গিয়ে এ খবর জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সহোযোগিতায় লোকজন মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম