আসামির ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তার হাসপাতালে মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৬

রংপুরের হারাগাছ থানার বাহার কাছনা এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এএসআই পেয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পেয়ারুল শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান। 

পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি শওকত হোসেন। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হারাগাছ থানার এসআই পেয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা পেয়ারুলকে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। 

হারাগাছ থানা ওসি শওকত হোসেন বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি