জনসমাগম বিবেচনায় ঘোড়াঘাটের ৮ মন্দির ঝুঁকিপূর্ণ

হিলি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৮:১৪আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৮:১৪

কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ইতোমধ্যেই মন্দিরগুলোতে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রঙয়ের কাজ। এ বছর উপজেলার ৩৯টি মন্দিরে অনুষ্ঠিত হবে পূজা। এসব মন্দিরে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় সজ্জিত হচ্ছে দেবী দুর্গা।

এদিকে, উপজেলার আটটি মন্দিরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। অধিক লোকের সমাগমের বিষয়টি মাথায় রেখেই এই আট মন্দিরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা। অপরদিকে, এ আট মন্দিরের তিনটি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। সেগুলো হলো- ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি দূর্গামন্দির, রানীগঞ্জ দূর্গামন্দির এবং ওসমানপুর দূর্গামন্দির। বিগত বছরগুলোতে এই তিন মন্দিরে শত শত লোকের সমাগম হলেও কিছুটা ঝুঁকি নিয়েই সার্বিক কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট মন্দিরের পূজা উদযাপন কমিটি।

গত বছর করোনা মহামারি ও সরকার আরোপিত কঠোর বিধিনিষেধের মধ্যে এই উপজেলার ৩৩টি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল শারদীয় দুর্গাপূজা। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এ বছর নতুন করে যুক্ত হয়েছে আরও ছয়টি মন্দির। এসব মন্দিরের মধ্যে অধিক লোকের সমাগম এবং পূজা উপলক্ষে মেলার আয়োজন হয়।

ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বাংলা টিবিউনকে জানান, গত বছর করোনার কারণে দুর্গাপূজা উদযাপন কিছুটা বিঘ্ন হয়েছিল। লোকজনের সমাগমেও ছিল কঠোর বিধিনিষেধ। লোক সমাগমে বিধিনিষেধ না থাকায় অন্যান্য বছরের তুলনায় এই বছর ব্যাপক সমাগম হবে। শুধুমাত্র অধিক লোকের সমাগমের কথা মাথায় রেখে তিনটি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তিনটি মন্দিরে যে পরিমাণ লোকের সমাগম ঘটে, সে তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের সদস্যরাও কাজ করবে। আমরা মন্দির কর্তৃপক্ষগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা এবং সমন্বয় করছি। প্রতিটি মন্দিরে আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা ডিউটি করবে এবং আমাদের পুলিশ সদস্যরা টহল ডিউটিতে থাকবে। আশা করছি, সুষ্ঠু ও সুন্দরভাবে এই ধর্মীয় উৎসব শেষ হবে।’

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি