১২৫ মিলিমিটার বৃষ্টিতে সড়কে ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৪:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:২৯

দিনাজপুরে দুই ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে। তবে বৃষ্টি থামার পরপরই অনেক রাস্তা থেকে পানি সরে যায়। কিন্তু এর ফলে অনেক রাস্তায় কাদা হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়ে যানবাহন ও সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানায়, সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে আরও মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে। মুহূর্তের মধ্যেই অঝোরে নামে বৃষ্টি। বৃষ্টি পড়তে থাকে সাড়ে ৯টা পর্যন্ত। এতে দিনাজপুরের নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত হয়। অনেক রাস্তায় এখনও কাদা রয়েছে।

দিনাজপুরে সকালে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

দিনাজপুরের পুলহাট থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার সড়ক দেখা যায়, সড়কটিতে এখনও কাদা জমে রয়েছে। অনেক স্থানে পানিও জমে থাকতে দেখা গেছে। পানি ও কাদা জমে থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে যানবাহনগুলোর।

ট্রাকচালক মোসলেম উদ্দিন বলেন, ‘হঠাৎ বৃষ্টিতে রাস্তায় কাদা জমে রয়েছে। আমি ট্রাকে করে প্রায়ই চাল নিয়ে এই রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে যাই। রাস্তাটি মেরামত করা খুবই জরুরি।’

রাজবাড়ি থেকে বটতলী এলাকার সড়কেও হঠাৎ বৃষ্টিতে কাদা জমে গেছে। দীর্ঘদিন ধরে ওই সড়ক সংস্কার না করায় অনেক স্থানেই গর্ত হয়ে পানি জমে।

অনেক স্থানেই গর্ত হয়ে পানি জমে

স্থানীয় বাসিন্দা সৌরভ অধিকারী বলেন, ‘রাস্তাটি খারাপ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। কিছুদিন আগে রাস্তায় বালু ফেলা হয়েছে বলে কিছুটা রক্ষা পাওয়া গেছে। এরপরও হঠাৎ বৃষ্টির ফলে রাস্তার অনেক স্থানেই কাদা জমে রয়েছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, সকালে প্রায় দুই ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে এই জেলায় আরও মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ