মাইক্রোবাসে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৩:৪০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৩:৪২

রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জাবিদ হোসেন এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে জানা গেছে, রংপুর নগরীর ধাপ শ্যামলী লেন এলাকায় পরিবারের সঙ্গে থাকতো ভুক্তভোগী শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের সময় মাঝে মাঝেই তাকে উত্ত্যক্ত করতো একই এলাকার মেহেদী। ২০১৮ সালের ৭ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সে। এ ঘটনায় তিন দিন পর ভুক্তভোগীর বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মেহেদী তাকে নয় দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। ১৭ জুলাই ঢাকার আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তদন্ত শেষে মেহেদীসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ধর্ষণের দায়ে মেহেদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মেহেদী পলাতক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে আমরা ও ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট।

এদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রউফ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের