একদিনের ব্যবধানে আরও বেড়েছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৪:০১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪:০১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে সেই সঙ্গে বেড়েছে দামও। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে দুই টাকা বেড়েছে। গতকাল সোমবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা দরে। আজ বিক্রি হচ্ছে ৪৭ টাকায়।

হিলির পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও সেলিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে আমদানি বাড়ানো হয়েছে। কিন্তু ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে দেশেও দাম বাড়তির দিকে। আগে বন্দর দিয়ে নাসিক ইন্দো জাতের পেঁয়াজ আমদানি হতো। এখন শুধু ইন্দো জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। 

তারা বলেন, এই সময়ে ভারতের সাউথের নতুন বেলোরি জাতের পেঁয়াজ বাজারে আসার কথা। কিন্তু সেখানে বন্যার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে ওই জাতের পেঁয়াজ বাজারে আসছে না। ফলে দেশটির বাজারে সরবরাহ কমে দাম বড়েছে। বেশি দামে আমদানির কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে।

আমদানিকৃত ও দেশি পেঁয়াজের দামে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকার পার্থক্য থাকে। দেশের মোকামগুলোতে যে দেশি পেঁয়াজের মণ ছিল এক হাজার ৬০০ টাকা। সেটা বাড়তে বাড়তে এখন দুই হাজার ৪০০ টাকায় দাঁড়িয়েছে। এতে দেশের বাজারে আমদানি পেঁয়াজের চাহিদা বাড়ায় দামও বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে। বন্দর দিয়ে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ৭৯টি ট্রাকে দুই হাজার ১৫৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি