আ.লীগ নেতার বিরুদ্ধে তাঁতী লীগ নেত্রীর ধর্ষণ মামলা

গাইবান্ধা প্রতিনিধি 
০৭ অক্টোবর ২০২১, ০৮:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:৩২

গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁতী লীগের এক নারী নেত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) ওই নারী বাদী হয়ে রফিকুলকে আসামি করে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আ.লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি। রফিকুল বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি।

মামলায় ওই নারী নেত্রী উল্লেখ করেন, বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিছু দিন ধরে বিয়ে করতে চাপ দিলে রফিকুল টালবাহানা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ নারী নেত্রীর। ফলে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ওসি মো. মাসুদ রানা। তিনি বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে‌ বলে জানান তিনি। 

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মন্তব্য করতে রাজি হননি।

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী