ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রংপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৭:২৮আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬:৪৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তানভীর আলম তুষার নামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন তানভীর। জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১০টায় নগরীর সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তুষার বেরোবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাবা মহসিন মিয়া সাহেবগঞ্জ এলাকার অটো ব্যবসায়ী। 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন বলেন, আজ সকালের দিকে বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার মৃত্যুতে অর্থনীতি বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

এর আগে বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‌‘আই কুইট ফরেভার’ লিখে স্ট্যাটাস দেন তানভীর আলম তুষার।

তার বাবা মহসিন মিয়া জানান, করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। তানভীর। গত দেড় বছরে টাকা চাওয়া নিয়ে প্রায়ই বাড়িতে চেচামেচি করতো। তবে প্রথমে জানা যায়নি যে সে জুয়ায় আসক্ত। জুয়া খেলাকে কেন্দ্র করে অনেক টাকা ঋণ করেছিল। বিষয়টি জানার পর পরিবার থেকে জুয়ার টাকার পরিশোধ করতে সাহায্য না করায় নতুন ল্যাপটপ বিক্রি করে দেয়। জুয়া থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘বুধবার রাতের খাবার খাওয়ার পর টাকা চাওয়া নিয়ে আমার সঙ্গে তানভীরের কথাকাটি হয়। এক পর্যায়ে সে নিজের কক্ষে চলে যায়। আজ সকাল ১০টায় ঘুম থেকে উঠে তাকে ডাকলে কোনও সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে তার কক্ষের ছিদ্র দিয়ে তাকিয়ে দেখি, সে সিলিংয়ের বাঁশের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’

তানভীরের সহপাঠী সঞ্জয় কুমার সাঞ্জু বলেন, তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। 

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে লাশ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম