হিলি বন্দর দিয়ে একদিনেই ১৪৭ টন কাঁচামরিচ আমদানি

হিলি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ২১:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৪২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাড়ায় কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ১৪৭ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯০ টাকা বিক্রি হলেও এ দিন তা কমে ৭০ টাকা হয়েছে।

হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচের আবাদ নষ্ট হয়েছে। এ জন্য বাজারে সরবরাহ কমে দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ১শ’ ৮০ থেকে ২শ’ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। বর্তমানে ভারতে বন্যা কমে যাওয়ায় সরবরাহ বাড়ায় হিলি বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বেশি হচ্ছে। এতে বাজার নিয়ন্ত্রণে চলে এসেছে। এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বন্দরে প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। কিছু ভালোমানের কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। তবে কিছু কাঁচামরিচের মান খারাপ হওয়ায় ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে আমদানিকারকদের লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়া এক কেজি কাঁচামরিচের শুল্ক বাবদ পরিশোধ করতে হচ্ছে ২৫ টাকা ৫০ পয়সা। এ কারণে কাচামরিচ আমদানি করে কম দামে বিক্রি করা যাচ্ছে না। আমদানি শুল্ক কমানো হলে দাম আরও কমে আসতো।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি পাওয়ায় হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে এ বন্দর দিয়ে তিন থেকে পাঁচ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়। এখন তা বেড়ে ১০ থেকে ১২ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গত ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৪৫টি ট্রাকে ৩৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী