র‌্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতেন এনামুল 

গাইবান্ধা প্রতিনিধি 
১৯ অক্টোবর ২০২১, ১০:০০আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:০০

র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ি থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) একটি দল।

এনামুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পাঠানপাড়ায়। এনামুল ওই গ্রামের ইয়াত আলীর ছেলে।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কর্মকর্তা ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার এনামুল হক নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। একাধিক ভুক্তভোগীর অভিযোগে অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড থেকে এনামুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। 

প্রতারণার ঘটনায় এনামুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলার পর এনামুলকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম