পীরগঞ্জে হামলায় জড়িত থাকার কথা স্বীকার সৈকত ও রবিউলের

রংপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ২০:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:১৮

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলার ঘটনায় সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এ সময় হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আজ দুপুর সাড়ে ৩টায় তাদেরকে দেলোয়ার হোসেনের আদালতে কঠোর পুলিশি পাহারায় আনা হয়। সেখানে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সৈকত ও রবিউল।

সৈকত মণ্ডলের নেতৃত্বে মিছিলসহ পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। জবানবন্দিতে হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট সিএসআই শহিদুল ইসলাম জানান, জবানবন্দি শেষে তাদেরকে সন্ধা সাড়ে ৬টায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দুই আসামির পক্ষে কোনও আইনজীবী জামিনের আবেদন করেননি। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম