পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:০৭

পঞ্চগড়ে দুটি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার বোদা ও তেঁতুলিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাংগা গ্রামের মাছ ব্যবসায়ী সালাহউদ্দিনের ছেলে সুমন (১৬) ও তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আবু শাহ মিনু (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল সুমন। কালিয়াগঞ্জ ভাউলাগঞ্জ সড়কের বগদুলঝুলা সরকারপাড়া এলাকায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুমন নিহত হয়। এ সময় একই ইউনিয়নের নুতনবাংলা গ্রামের শফিকুল ইসলাম ঝুনুর ছেলে বাইসাইকেলচালক আল আমিন (৩৫) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুুনিক সদর হাসপতালে ভর্তি করেছে। 

বড়শশী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অন্যদিকে, বুধবার গভীর রাতে বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে আবু শাহ মিনু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিনু ভজনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বুড়াবুড়ির ভেরসা সেতু এলাকায় কুয়াশার কারণে সড়ক ও সেতু দেখতে পাননি। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম