পীরগঞ্জে হামলা: রিমান্ড শেষে কারাগারে ৯ জন

রংপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৯:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:৫১

রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার শিবির নেতাসহ নয় জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩০ অক্টোবর) বিকালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী খান এই আদেশ দেন।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ থানা থেকে তাদেরকে আদালতে হাজির করা হয়। আসামিরা কোনও স্বীকারোক্তিমুলক জবানবন্দি না দিতে চাওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কোর্ট সিএসআই শহিদুল ইসলাম জানান, রিমান্ডে থাকা অপর আসামি শিবির নেতা ওমর ফারুককে গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নেয় পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালের পর আদালতে হাজির করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

পীরগঞ্জে হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং সহিংসতার একটিসহ চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৭১ জন। 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম