হেরোইনসহ পুলিশ সদস্য গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:০৭

দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে হিলির চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম।

আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড়খট্রামারি গ্রামের আবু হানিফের ছেলে। তিনি দিনাজপুর জেলার মধ্যপাড়া পাথর খনি পুলিশ তদন্ত ফাঁড়িতে সৈনিক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৯ সালে হাকিমপুর থানায় সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি খায়রুল বাশার জানান, হিলির চন্ডিপুর গ্রামে একটি বাড়িতে মাদক মজুত আছে, এমন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই গ্রামের গাউসুল করিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক