বিএনপি নেতারা প্রার্থী হওয়ায় সুবিধায় বিদ্রোহীরা

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১০ নভেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩:০৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। প্রার্থী নির্বাচনে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না হওয়া, পুরোনো প্রার্থীদের তালিকায় নাম না থাকা, অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীদের মনোনীত করাসহ নানা কারণে আওয়ামী লীগের প্রার্থীরা কোণঠাসা। তবে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের অভিজ্ঞ ও জনপ্রিয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সুবিধাজনক স্থানে আছেন বিদ্রোহী প্রার্থীরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাত ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তবে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অধিকাংশ ইউনিয়নে সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। 

বাংলাবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাহাবুবুল আলম মিলন। তিনি প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে দুই দফায় নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা মিলনকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তিনি চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এখানে বিএনপি নেতা রাশেদ আলী সরকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 

তিরনইহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. দানিয়েল হোসাইনকে এবারই প্রথম নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগ সমর্থক মো. আব্দুল মালেক ও মো. আনোয়ার হোসাইন বিদ্রোহী হিসেবে লড়ছেন। বিএনপির প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ করিম সিদ্দিকী এবার প্রথম নৌকার মনোনয়ন পেয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ইনসান আলী প্রার্থী হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু এখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানেও আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

শালবাহানহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আশরাফুল ইসলাম। তিনি এবার প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন। বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান ও বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান লিটন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগ বিএনপি ও স্বতন্ত্র ত্রিমুখী লড়াই হবে।

বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শেখ কামাল। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার বড় ভাই সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামু। এ ছাড়া যুবলীগ নেতা বাদশা সোলায়মানও প্রার্থী হয়েছেন। এখানে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. তারেক হোসেন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম মেম্বার প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগ বিএনপি ও স্বতন্ত্র মিলে ত্রিমুখী লড়াই হবে।

ভজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. হারুন অর রশিদ লিটন এবার প্রথম প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক। বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. মসলিমউদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মকসেদ আলী প্রার্থী হয়েছেন। এখানে বিএনপি ও বিএনপির বিদ্রোহী এবং আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

দেবনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. আবু কালাম আজাদ ডাবলু। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলেমান আলী ও সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম। বিএনপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহসিন উল হক। এখানে আওয়ামী লীগ বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রার্থী নির্বাচনে তৃণমূলে জনপ্রিয়তা যাচাই-বাছাই না করেই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জনপ্রিয় নেতাদের নাম বাদ দেওয়ায় অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ জন্য দলীয় অনেক প্রার্থী হেরে যাবেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বসে তৃণমূলের প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। যারা নৌকা পাননি তারা দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়ন পরিষদে ভোটার ৯৭ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৭১৬ জন ও নারী ভোটার ৪৮ হাজার ৫১১ জন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম