করলার নতুন দুটি জাত উদ্ভাবন

দিনাজপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:০৮

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি গবেষক ফররুখ আহমেদের গবেষণায় করলার দুটি নতুন জাত উদ্ভাবন হয়েছে। জাত দুটির নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘HSTU-1’ ও ‘HSTU-2’।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে করলার নতুন দুটি জাত নিয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন প্রধান অতিথি হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. এম কামরুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ড. ফাহিমা খানম।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন গবেষণা কার্যক্রমের সুপারভাইজার ড. হাসানুজ্জামান, কো-সুপারভাইজার ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান ড. আরিফুজ্জামান, পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, পরীক্ষা কমিটির সদস্য ড. আবু তাহের মাসুদ, কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী।

সেমিনারে ভাইস চ্যান্সেলর ড. এম কামরুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে গবেষণাকার্য সমৃদ্ধ করার প্রত্যয়ে ‘জিন ব্যাংক’ এবং ‘প্রযুক্তি গ্রাম’ প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তাই বাংলাদেশ এখন কৃষি ক্ষেত্রে বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। করলার নতুন দুটি জাত উদ্ভাবনের ফলে কৃষিতে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম