অটোরিকশায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১১ নভেম্বর ২০২১, ২০:৫৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:৫৪

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বাসের ধাক্কায় এক শিশুসহ ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছে অন্তত তিন যাত্রী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার ৭টার দি‌কে রায়গঞ্জ ইউনিয়নের জু‌লেখা ফি‌লিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়‌কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভা‌বে নিহত‌দের পরিচয় পাওয়া যায়নি। নাগেশ্বরী থানার ওসি ন‌বিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এক‌টি নৈশ‌কোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়া‌শী এলাকায় নাগেশ্বরী অভিমুখে যাওয়া যাত্রীবাহী এক‌টি অটোরিকশা‌কে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ ওই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা অন্তত তিন যাত্রী আহত হন। প‌রে ফায়ার সার্ভিসের এক‌টি দল ঘটনাস্থলে গিয়ে নিহত‌দের লাশ উদ্ধার ক‌রে। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাইফ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম