হিলিতে দুটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

হিলি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ২২:২১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২২:২১

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগ ও একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে আওয়ামী লীগের ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়নে আবু সুফিয়ান ও খট্টামাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওছার আলী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে ভোট গণনা শেষে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ছয় হাজার ৭০৮ ভোট পেয়ে আওয়ামী লীগের ছদরুল ইসলাম জয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে চার হাজার ৫৪৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির মেফতাহুল জান্নাত, চশমা প্রতীক নিয়ে তিন হাজার ১৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন।

আলিহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ২৪৮ ভোট পেয়ে আওয়ামী লীগের আবু সুফিয়ান জয়ী হয়েছেন, চশমা প্রতীক নিয়ে চার হাজার ৬১২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আমিনুল ইসলাম, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির লোকমান আলী তিন হাজার ৯৮৪ ভোট পেয়েছেন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাহার আলী ৩৮৮ ভোট পেয়েছেন।

খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চার হাজার ৮৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওছার আলী, ঘোড়া প্রতীক নিয়ে চার হাজার ৬৩৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল মালেক মন্ডল তিন হাজার ২০৭ ভোট পেয়েছেন, টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৭ ভোট পেয়েছেন জামিল উদ্দিন।

হাকিমপুর উপজেলার তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রার্থীসহ ১১ জন, সাধারণ সদস্য পদে ১০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিন ইউনিয়নে ২৭টি ভোটকেন্দ্রে ভোটার ৫২ হাজার ৫২৫ জন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক