তিনবিঘা করিডর এক্সপ্রেস ট্রেন শিগগির চালু হবে: রেলমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত তিনবিঘা করিডর এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনটি শিগগিরই বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা রুটে চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘রেলপথের আধুনিকায়নের কাজ চলছে। বঙ্গবন্ধু সেতুর পাশে পৃথক রেল সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। সব রেলপথ আধুনিকায়ন করা হবে। এসব পরিকল্পনার আওতায় ট্রেনের যাত্রীদের সুবিধার বৃদ্ধিকল্পে আধুনিকায়নের জন্য এ কাজ শুরু করা হয়েছে।’  
 
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক ডি এন মজুমদার, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ১৯ অক্টোবর তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা চলাচলের জন্য উদ্বোধন শেষে পাটগ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা পর্যন্ত তিনবিঘা করিডর এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন পরিচালনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন।

/এফআর/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম