নীলফামারীতে যুবলীগের ৫ নেতা বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১১:৪৫আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১:৪৮

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীতে যুবলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে জলঢাকা উপজেলায় তিন জন এবং কিশোরগঞ্জে দুই জন।

বহিষ্কৃতরা হলেন—জলঢাকার মীরগঞ্জ ইউনিয়ন যুবলীহের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির খান, উপজেলা কমিটির সদস্য ও কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাদেকুল সিদ্দিকী সাদেক ও কাঁঠালি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক লালবাবু রায় নির্মল এবং কিশোরগঞ্জ উপজেলা কমিটির সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান মিতু ও বড়ভিটা ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী জগলুল হায়দার।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান,  গত ১৩ নভেম্বর জেলা যুবলীগের বর্ধিত সভায় বিদ্রোহীদের বহিষ্কারের ব্যাপারে একমত হন নেতাকর্মীরা। কেন্দ্রের নির্দেশে জেলা থেকে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সরে আসেনি। বাধ্য হয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

/এসএইচ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী