বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮:৪৬

বৃদ্ধ ছবদেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি বেল্লাল হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বেড়া গ্রামে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ওই বৃদ্ধকে হত্যা করা হয়।

শনিবার (২০ নভেম্বর) বিকালে র‌্যাবের রংপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাব-১৩-এর প্রধান কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস।

র‌্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর ২টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বেড়া গ্রামে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ ছবদেল হোসেন। এ ঘটনায় আসামি বেল্লাল হোসেনের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে আইয়ুব হোসেন মন্ডল বাদী হয়ে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে আসামি বেল্লাল হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বেল্লাল হোসেন হত্যার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী