কাঁচা মরিচের কেজি ৪৫ টাকা    

হিলি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১১:১৯আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২:৫৬

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। পাঁচ দিনের ব্যবধানে ফের কমেছে মরিচের পাইকারি দর। কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাঁচ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হলেও, এখন তা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরা পর্যায়ে ৬০ টাকা বিক্রি হলেও বর্তমানে, ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। মরিচের দাম কমায় স্বস্তি এসেছে নিম্নআয়ের মানুষের মধ্যেও। এদিকে দেশীয় কাঁচা মরিচের দাম কম থাকায় ভারত থেকে মরিচ আমদানি বন্ধ রয়েছে।

হিলির বাজারে আসা ক্রেতা মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তবে গত কয়েকদিনে মরিচের দাম কমেছে। যে কাঁচা মরিচ কয়েকদিন আগেও ১০০ থেকে ১২০ টাকায় কিনতে হয়েছে, এখন তা ৪৫ টাকায় কেনা যাচ্ছে। দাম বাড়ার কারণে আমাদের যেমন কিনতে সমস্যা হচ্ছিলো, তেমনি মরিচ কেনার পরিমাণও কমিয়ে দিয়েছিলাম।  

হিলির বাজারে কাঁচা পণ্যের বিক্রেতা বিপ্লব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, অতিরিক্ত গরম ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় কিছুদিন দাম বেশি ছিল। তবে বাজারে এখন দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। ইতোমধ্যে বগুড়া-নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে মরিচের ব্যাপক উৎপাদনের কারণে সরবরাহ আগের তুলনায় অনেক বেশি। এ কারণে দাম কমে এসেছে। 

হিলি স্থলবন্দরের মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছিলো। তবে এখন দেশীয় উৎপাদন ও সরবরাহ বাড়ায় সমস্যা অনেকটাই কেটে গেছে।  

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম