দিনেও ঝরছে কুয়াশা, আলো জ্বালিয়ে চলছে যান

হিলি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১৪:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। সেই সঙ্গে দিনের বেলাও ঝরছে ঘন কুয়াশা। এ কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। অপরদিকে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতজনিত নানা রোগ।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হিলি। হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। মধ্যরাত থেকে বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

এলাকার প্রবীণ আমির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে খুব শীত। বাড়ির বাইরে যেতে পারছি না।সকাল ১০টার পরও শীত কমছে না। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এ কারণে বাইরে কাজেও যেতে পারছি না।

কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে

পথচারী মেহেদি হাসান বলেন, আজকে শীতের মাত্রা মনে হয় সর্বোচ্চ। আর অনেক কুয়াশা পড়ছে। ২-৩ ফিট সামনে কী আছে তা দেখা যাচ্ছে না। শীতের কারণে আমরাই হাঁটতে পারছি না। বয়স্ক ও শিশুরা বেশি ভুগছে। জ্বর-সর্দি ও কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

সূর্যের দেখা মিলছে দেরিতে

ট্রাকচালক সিরাজুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে হিলি স্থলবন্দরে পাথর নিতে এসেছি। হিলিতে পৌঁছানোর কথা ছিল ভোরে। কিন্তু পৌঁছালাম সকাল ৯টায়। এর একমাত্র কারণ ঘন কুয়াশা। সামনে কিছুই দেখা যায় না। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে কোনও রকমে ধীরে ধীরে ট্রাক চালাতে হয়েছে। এ কারণে আসতে বেশি সময় লেগেছে। কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। 

জ্বর-সর্দি ও কাশিসহ শীতজনিত নানা রোগ বাড়ছে

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে কুয়াশাও বেশি পড়ছে। আর সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় ২-৩ ঘণ্টা পরে পাওয়া যাচ্ছে। আজকে দিনাজপুর অঞ্চলের তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন। কুয়াশার মাত্রা আর একদিন থাকবে। এরপর শীতের মাত্রা ধীরে ধীরে বাড়বে।

আর পড়ুন: সারাদেশের আবহাওয়া পরিস্থিতির খবর

/এসএইচ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম