এবার জলঢাকার সভাপতিকে অব্যাহতি দিলো আ.লীগ

নীলফামারী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২১:২০আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:২৪

নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা ছিল, আওয়ামী লীগের কোনও নেতাকর্মী দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কাজ করতে পারবেন না। অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন। এই নির্দেশনা অমান্য করে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বালাগ্রাম ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তার ছোট ভাইকে বিদ্রোহী প্রার্থী করেন।’

অব্যাহতি দিয়ে দেওয়া চিঠি

মমতাজুল হক আরও বলেন, ‘তিনি জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নে দলের কোনও প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণার মাঠে কাজ করেননি। বরং তিনি নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় তাকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি কাজ করায় জলঢাকার তিন যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম