৩৫ হাজার বোতল ফেনসিডিল, ১০০ কেজি গাঁজা ধ্বংস করলো বিজিবি

হিলি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২০:১২আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:১২

দিনাজপুরের বিরামপুরে পাঁচ কোটি ৬০ লাশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিরামপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে পাচারকালে এসব মাদক করেছে তারা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্য গুলো হলো- ৩৫ হাজার বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার বোতল ও ১৩ হাজার পিস নেশাজাতীয় অ্যাম্পল।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ফুলবাড়ি-২৯-বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাজিউর রহমানসহ আরও অনেকে।

২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ