৪ বছর পর হিলি দিয়ে কয়লা আমদানি শুরু

হিলি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৫৭

দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ভারত থেকে তিনটি ট্রাকে ৭২ টন কয়লা আসে।

বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ওমর আলী কয়লা আমদানি করে। ভারতের মেগা এক্সপোর্ট নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান এসব কয়লা রফতানি করেছে।ভারতের কালিগঞ্জ থেকে একশো ডলার মূল্যে প্রতিটন কয়লা আমদানি করা হচ্ছে।

কয়লা আমদানিকারক রনি খান বাংলা ট্রিবিউনকে জানান, নানা জটিলতায় দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল। দেশের বাজারে কয়লার চাহিদা মেটানো হয় ইন্দোনেশিয়া থেকে আমদানির মাধ্যমে। এ ছাড়া বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার ভূমিকাও রয়েছে। কিন্তু ইন্দোনেশিয়া নতুন করে কয়লার এলসি গ্রহণ না করায় দেশটি থেকে আমদানি বন্ধ রয়েছে। দেশের বাজারে চাহিদা থাকায় আবারও কয়লা আমদানি করা হচ্ছে। 

হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, সর্বশেষ ২০১৭ সালে বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি হয়েছিল। এরপর থেকে বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল।  কয়লা আমদানিতে ২৫ শতাংশ শুল্ক রয়েছে। ইতোমধ্যে আমদানিকৃত কয়লা খালাস নেওয়ার জন্য সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি সাবমিট করেছেন। কয়লার আমদানি মূল্য ঘোষনা করা হয়েছে একশো ডলার। এ বিষয়ে অন্য বন্দর থেকে রেফারেন্স মূল্য নিয়ে কয়লা শুল্কায়ন করে খালাস দেওয়া হবে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে কয়লা আমদানির ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। কয়লা যাতে দ্রুত খালাস করে প্রয়োজন মোতাবেক আমদানিকারকরা নিয়ে যেতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম