ভারতীয় রফতানিকারকের মৃত্যু, হিলিতে আমদানি-রফতানি বন্ধ 

হিলি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

ভারতীয় রফতানিকারক প্রদীপ সোহানের মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালু রয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। প্রদীপ সোহান ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (১ ডিসেম্বর) রাতে সোহানের মৃত্যু হয়। আজকে তার শেষকৃত্য হবে। এ কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন পত্র দিয়ে অবহিত করেছেন। তাই আজ সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে আবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম