ইউপি নির্বাচনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের আরেকজন

দিনাজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:০৭

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের সাথী সরকার। তিনি ওই ইউনিয়নের সংরক্ষিত ৩ (৭, ৮ ও ৯ নম্বর) ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাথী সরকার ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কিছু শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন সাথী আক্তার

সাথী সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গের অধিকার দিয়েছেন। আমাদেরকে বাংলাদেশের ভোটার করেছেন। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমিও সমাজের জন্য কিছু করতে চাই। দেশের নাগরিক হয়ে আমাদেরও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। তাই আমি মনোনয়নপত্র দাখিল করতে এসেছি। তবে আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছেন আমার এলাকার জনগণ। সবার অনুরোধেই আমি এসেছি, সমাজের জন্য কিছু করতে। আমরা সমাজের মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে জনগণের জন্য আমি কাজ করতে চাই। আমি গরিব মানুষের সন্তান, আজ আছি কাল নাও থাকতে পারি। তবে সমাজের জন্য এমন কিছু করে যেতে চাই, যাতে করে সমাজ আমাকে মনে রাখতে পারে।’

ইউপি নির্বাচনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের আরেকজন

তিনি বলেন, ‘একদিন আমি গান-বাজনা করে বাড়ি ফিরছিলাম। এ সময় আমার এলাকার কিছু মুরব্বি আমাকে সমাজের জন্য কিছু করতে বলেন। এরপর থেকেই আমার ভাবনা আসে সমাজের জন্য কিছু করার। নির্বাচনের সময় এলে আমাকে আমার এলাকার ওইসব মুরব্বিই আমাকে নির্বাচনে প্রার্থী হতে বলেন। আমাকে সাহস দেন এবং আমাকে নির্বাচিত করার প্রতিশ্রুতিও দেন। সেই সাহসেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করি।’

চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘পঞ্চম ধাপে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে একজন তৃতীয় লিঙ্গের মানুষ প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই প্রার্থীর নাম সাথী সরকার। তিনি নারী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যেহেতু তিনি বাংলাদেশের ভোটার এবং নারী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তাই তার প্রার্থী হওয়া নিয়ে কোনও বাধা নেই। তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চিরিরবন্দর উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ