হিলিতে আবারও বাড়লো পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১৪:৫২আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫:০০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে আবারও পেঁয়াজের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে কেজিপ্রতি তিন টাকা বেড়েছে দাম। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ৩১-৩২ টাকায় বিক্রি হয়। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকায়।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা নাজির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সপ্তাহের শেষ দিনে (বৃহস্পতিবার) আবারও পেঁয়াজের দাম বেড়েছে। কী দামে পেঁয়াজ কিনবো আর কী দরে মোকামে বিক্রি করবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এমন দাম বাড়ায় মোকামগুলোতে তেমন চাহিদাও নেই।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ এখনও সেরকম ওঠেনি। এ কারণে ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ কম। এর ওপর মান খারাপের কারণে পুরনো পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাই দেশেও বাজারে দাম বাড়ছে। 

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে গত কয়েক দিন ধরে ১৫ থেকে ১৮ ট্রাক করে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৬ ট্রাকে ৪৩৯ টন আমদানি হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম