আগুনে পুড়লো ১২ বিঘা জমির সুগন্ধি ধান

দিনাজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৪

দিনাজপুর সদরে একটি মাঠে আগুন লেগে ১২ বিঘা (৬ একর) জমির সুগন্ধি ধান পুড়ে গেছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার বড়ইল গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বিকালে মাঠে গাদা করে রাখা সুগন্ধি জাতের কাঠারী ভোগ ধানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। এ সময় নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই ওই এলাকার সাতটি ধানের গাদা পুড়ে যায়। এতে ১২ বিঘা জমির প্রায় ৪ লক্ষাধিক টাকার সুগন্ধি ধান পুড়ে গেছে। এর মধ্যে ছিল গ্রামের দিলীপ রায়ের ৮ বিঘা, রনজিত রায়ের ২ বিঘা ও জলধর রায়ের ২ বিঘা জমির ধান।

 সাতটি ধানের গাদা পুড়ে গেছে

জলধর রায় বলেন, কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। তবে শুনেছি দুই ছেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি আমরা পুলিশকেও অবহিত করেছি।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, প্রাথমিকভাবে সিগারেটের আগুনে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম