আবহাওয়ার খবর

দিনাজপুরে তীব্র শীতে বাড়ছে ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১১:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫

উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। একদিনের ব্যবধানে শূন্য দশমিক ১ ডিগ্রি বৃদ্ধি পেলেও দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা। 

আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে বাতাসের আদ্রতা ৯১ শতাংশ।

দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা প্রায় স্থিতিশীল রয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী সপ্তাহের পরও তাপমাত্রা কমবে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কম থাকলেও সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

দিনাজপুরের রাজবাড়ি এলাকার অটোরিকশাচালক লুৎফর রহমান বলেন, সকালে তেমন কুয়াশা নেই। তবে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে লোকজন কম চলাফেরা করছে। এতে উপার্জনও কমে গেছে।

সফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, সকালে ঠান্ডা বেশি লাগছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমছে। রোদের কারণে ঠান্ডাটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।

আবহাওয়ার খবর থেকে আরও পড়ুন। 

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম