মদসহ গ্রেফতার সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও উলিপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে গত ২২ অক্টোবর র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে ১২ বোতল মদসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ২৬ অক্টোবর তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৩৯ (২) ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ বিধি ৭৩-এর নোট (২) মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তার এই বরখাস্তের আদেশ ২২ অক্টোবর থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলামকে একাধিকবার কল দিলেও ধরেননি।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, আদেশ অনুযায়ী মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল হককে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পেজে এখনও (২৩ ডিসেম্বর) সাময়িক বরখাস্ত হওয়া মশিউর রহমানকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক