কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২৩:০৩

ঠাকুরগাঁওয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মেহেদি (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরমান (১৫) নামে আরেকজন আহত হয়। বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে কিশোরদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম আতিক। 

নিহত মেহেদি ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে আহত আরমান শহরের পরিশোধ পাড়ার জুয়েল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক জানান, আনুমানিক রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। সেখান থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে মেহেদির মৃত্যু হয়। অন্যদিকে আহত আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হলেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিআইডি ও পিবিআই রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন ডেকে নিয়ে যায় তাকে। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।

আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী