১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় ট্রেন চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৩ আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৩

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৪টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ডাম্প ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা চেষ্টার পর পার্বতীপুরের যশাই রেলক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

জিয়াউর রহমান বলেন, বিকাল ৫টা ২০ মিনিটে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ইতোমধ্যে ওই ট্রেনটি দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়েছে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এদিকে, বালুবোঝাই ডাম্প ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) খালেদুন্নেছা।

লালমনিরহাট ডিভিশনের ম্যানেজার আহসান হাবীব জানান, দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের গেট নামানো ছিল না। ঘটনার পর থেকে ওই এলাকার গেটম্যান মনিরুজ্জামান পলাতক।

/এএম/
সম্পর্কিত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
দেশের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ
দেশের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা