কুড়িগ্রামের ৬ ইউনিয়নের চারটিতেই নৌকার পরাজয়

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৬:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:০৪

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ছয় ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র দুটিতে নৌকা ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।

রৌমারী উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান জানান, এ উপজেলার রৌমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (ঘোড়া), শৌলমারীতে নজরুল ইসলাম (নৌকা) এবং যাদুরচরে স্বতন্ত্র প্রার্থী সরবেশ আলী (ঘোড়া) বিজয়ী হয়েছেন।

রাজীবপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, এ উপজেলার রাজিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস (ঘোড়া), কোদালকাটিতে হুমায়ুন কবির (নৌকা) এবং মোহনগঞ্জে মো. আনোয়ার হোসেন (লাঙল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, রৌমারী ও রাজিবপুর উপজেলা কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের অধীন। এই আসনের সংসদ সদস্য হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। 

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম