হিলিতে তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

হিলি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৫:১৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:৩৪

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে কাজে যেতে না পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে।

গত বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত হিলিতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করে। শুক্রবার (১৪ জানুয়ারি) এখনও আকাশ মেঘাচ্ছন্ন।

ভ্যানযাত্রী মোজাহার মন্ডল বলেন, গতকাল বৃষ্টি হওয়ায় হিলিতে শীত বেড়েছে। এতে আমাদের মতো বয়স্ক মানুষের একটু বেশি সমস্যা হয়েছে। জ্বর-সর্দি লেগেই আছে।

ভ্যানচালক আজিজুল হক বলেন, শীতের কারণে মানুষ বাইরে কম বের হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা। এতে আয় কমে গেছে।

কুরবান আলী নামে এক শ্রমিক বলেন, শীতে বাড়ি থেকে বের হওয়া যায় না। জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজে যে বের হবো সেই সুযোগ হচ্ছে না। আবার কষ্ট করে বের হলেও কাজ না পেয়ে ফিরেরে আসতে হচ্ছে। 

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

পড়ুন:
আবহাওয়ার আরও খবর। 
তাপমাত্রার আরও খবর।
শৈত্যপ্রবাহ- এর খবর।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী