তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:৪২

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে দাঁড়িয়েছে ২২ দশমিক ১ ডিগ্রিতে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দুই দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে যায়। বুধবার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 

শুক্রবার দিনের বেলা মাঝে মাঝে সূর্যের মুখ দেখা গেলে রোদের তাপ তেমন ছিল না। দিনের বেলা মৃদু শৈত্যপ্রবাহও ছিল। ফলে দিনে পরিবেশ ছিল বেশ ঠান্ডা। 

বিকালের পর থেকে ঠান্ডা কিছুটা বেড়েছে। এতে অসহায় ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন। শীতের প্রকোপে জেলার বিভিন্ন এলাকায় শিশু ও বৃদ্ধদের মাঝে শীত ও শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে।  

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, মেঘলা থাকায় গত দুই দিন তাপামাত্রা কিছুটা বেড়েছিল। মেঘ কেটে গিয়ে শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি।

পড়ুন:
আবহাওয়ার আরও খবর। 
তাপমাত্রার আরও খবর।
শৈত্যপ্রবাহ- এর খবর। 

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক