হিলিতে তীব্র শীতে বেড়েছে দুর্ভোগ

হিলি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৫৩

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে।

পথচারী ইব্রাহিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গতকালের চেয়ে আজকে আরও বেশি শীত। গরম কাপড় পরেও শীত নিবারণ করা যাচ্ছে না।

শ্রমিক ইসরাফিল হোসেন বলেন, গত কয়েকদিন শীত কিছুটা কমলেও বৃষ্টিপাত হওয়ায় দুই দিন ধরে বেড়েছে। এই শীতের মধ্যে আমাদের মতো কাজের মানুষদের কষ্ট বেশি। তীব্র শীতে বাইরে বের হওয়া যাচ্ছে না। আবার কাজ না করলেও হয় না। তাই কষ্ট করে হলেও বের হতে হচ্ছে।

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম