রংপুরে একদিনে শনাক্ত ১৬৪, আইসিইউতে ৮

রংপুর প্রতিনিধি 
২২ জানুয়ারি ২০২২, ০১:১৯আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:১৯

রংপুর বিভাগের আট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাত মাসে সর্বোচ্চ শনাক্ত। আক্রান্তদের মধ্যে আট জনকে আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।

শুক্রবার রাতে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে দিনাজপুরে ৬৪, রংপুরে ৩১, পঞ্চগড়ে ১০, নীলফামারীতে ২৩, ঠাকুরগাঁওয়ে ১৮, লালমনিরহাট ও কুড়িগ্রামে পাঁচ জন করে এবং গাইবান্ধায় আট জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬৮ জনের।

রংপুর বিভাগে এ পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৯০৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের সংখ্যা ৫৬ হাজার ৪০৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ২৫২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, দীর্ঘ সাত মাস পর গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আট জনকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিভাগের তিনটি করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছে। আক্রান্তদের চিকিৎসায় সমস্যা হবে না।

তিনি আরও বলেন, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

/এএম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম