পাঁচ লাখের সরকারি বই ৫০ হাজার টাকায় বিক্রি, তদন্তে কমিটি

গাইবান্ধা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ২৩:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২৩:১৫

গাইবান্ধার সাদুল্লাপুরে মাধ্যমিক পর্যায়ের সরকারি পুরাতন বই নামমাত্র মূল্যে বিক্রির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল আলমকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।

তদন্ত কমিটিতে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মতিউল আলমকে প্রধান করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- সমাজ সেবা কর্মকর্তা মানিক রায় এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে, গত ২৩ জানুয়ারি গোপন নিলামে সরকারি পুরাতন বই বিক্রির ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। 

ইউএনও মোছা. রোকসানা বেগম জানান, বই বিক্রির ঘটনায় শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৩ জানুয়ারি সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রার অফিস ভবনের স্টোর রুমসহ তিনটি গুদামে সংরক্ষিত ২০১৬ থেকে ২০২০ শিক্ষাবর্ষের বিপুল পরিমাণের পুরাতন বই বিক্রির ঘটনা ঘটে। মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির মজুত থাকা বইগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। কিন্তু গোপন নিলামে এসব বই অর্ধলাখ টাকায় বিক্রির অভিযোগ ওঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল আলমের বিরুদ্ধে। 

তবে বইগুলো নিলামে দেড় লাখ টাকায় ক্রয়ের দাবি করেন জেলা শহরের কাচারী বাজারের দিশা ট্রেডার্সের দুই ব্যবসায়ী। জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল আলম নিলামে বইয়ের দাম কখনও সাড়ে ২৭ আবার কখনও ৫০ হাজার টাকার কথা বলায় রহস্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, কোন সিদ্ধান্ত ও অনুমোদন ছাড়াই অগোচরে বইগুলো বিক্রি করে কয়েক লাখ টাকা পকেটে ঢুকিয়েছেন এ শিক্ষা কর্মকর্তা। 

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি