নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ শ্রমিক নিহত 

নীলফামারী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১১:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১:০৪

নীলফামারী সদরের দারোয়ানী সুতাকল এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন জন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন রোমানা আকতার (৩২), সায়েরা বেগম (৩৩)ও শেফালী বেগম (৩৪)। তারা সবাই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তারা সবাই উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নীলফামারী সদর ইউনিটের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জন শ্রমিক মারা যান। এ ছাড়া আহত পাঁচ জনকে নীলফামীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আমির আলী জানান, সৈয়দপুর-চিলাহাটি রেলপথের দারোয়ানী সুতাকল এলাকায় একটি অরক্ষিত রেলগেট আছে। অটোরিকশায় করে শ্রমিকরা সবাই উত্তরা ইপিজেডে আসছিলেন। এ সময় লেভেল ক্রসিং অতিক্রমের সময় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘অটোরিকশায় আট জন যাচ্ছিলেন উত্তরা ইপিজেডে। কুয়াশার কারণে বুঝতে না পারায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় পড়েন তারা। এতে তিন জন নিহত হন। বাকি পাঁচ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নীলফামারী সদরের বৌবাজার মনসাপাড়ায় নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনসহ চার জন নিহত হন।

 

/টিটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী