কুড়িগ্রামে দেয়ালচাপায় প্রাণ গেলো শ্রমিকের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২০:২৯

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যালয়ের দেয়ালচাপায় আবু হানিফ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

আবু হানিফ উপজেলার ঝগড়ার চর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে। রৌমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রেণিকক্ষের সংকট থাকায় সরকারিভাবে ওই বিদ্যালয় একটি নতুন ভবনের বরাদ্দ পায়। নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ঘরের দেয়াল ভাঙার কাজ চলছিল। হঠাৎ দেয়ালের একটি অংশ ভেঙে ওই শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান।

নির্মাণ শ্রমিক ফজলুল হক জানান, তারা চার জন কাজ করছিলেন। তিনি ভাঙা ইট সরানোয় ব্যস্ত ছিলেন। কাজ করার সময় হঠাৎ দেয়ালের একটি অংশ ভেঙে আবু হানিফের ওপর পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধারও করা হয়। তবে তার আগেই তিনি মারা যান।

ইন্সপেক্টর সাঈদ জানান, আবু হানিফের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের