শীতে কাবু কুড়িগ্রাম, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১১:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১:৩২

মাঘের মাঝামাঝি তীব্র শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনপদ। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই-একদিন বিরাজ করতে পারে। হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

এদিকে সকাল থেকে তীব্র শীত থাকলেও সূর্যের উপস্থিতিতে ভোগান্তি কিছুটা কমেছে। উষ্ণতা নিতে সাধারণ মানুষ রোদ পোহাতে দেখা গেছে। বোরো ধান আবাদ শুরু হওয়ায় ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন শ্রমজীবী ও কৃষকরা।

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি