ফাঁদে ফেলে অর্থ আদায়: পুলিশ পরিদর্শকের স্ত্রী ২ দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২২:৫৪

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার পুলিশ পরিদর্শকের স্ত্রী কানিজ ফাতিমা আনিসার (৩৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতের বিচারক রাজু আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া জানান, আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া পুলিশি পাহারায় কানিজ ফাতিমাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর সোয়া ১টায় রিমান্ড শুনানি শুরু হয়।

গত ৪ জানুয়ারি রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী কানিজ ফাতেমাকে গ্রেফতার করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান