ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

হিলি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৯

বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আমদানি হওয়া পেঁয়াজের চাহিদা। তবে আমদানি অব্যাহত থাকায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে তিন টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীদের মধ্যে। 

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সপ্তাহখানেক আগেও বন্দর দিয়ে ইন্দোর জাতের পেঁয়াজ ২১ থেকে ২২টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১৮ থেকে ১৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৮ থেকে ৩৯টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৬টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বাংলা ট্রিবিউনকে বলেন, পাবনা মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে। ইতোমধ্যে সেসব এলাকার ক্ষেত থেকে পেঁয়াজ ওঠার ফলে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেইসঙ্গে দেশীয় পেঁয়াজের দাম অনেকটা কমে ১৮-১৯ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে আগে যেখানে ভারতীয় পেঁয়াজের চাহিদা ছিল, এখন সেসব মোকামে দেশীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে।

এতে দেশের বাজারে আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। এর পরেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ার কারণে দাম কমছে। 

তবে দেশের বাজারে পেঁয়াজের দাম কমের কারণে লোকসান গোনায় আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তারপরেও পেঁয়াজের ক্রেতা না থাকায়  ও দাম কমের কারণে আমদানি হওয়া অনেক পেঁয়াজ ব্যবসায়ীরা বন্দর থেকে ছাড় করে গুদামে নিয়ে রাখছেন। 

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। আগে যেখানে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে ৩-৫ ট্রাকে নেমেছিল, এখন তা কিছুটা বেড়ে ৮ থেকে ১০ ট্রাকে দাঁড়িয়েছে। বুধবার বন্দর দিয়ে আট ট্রাকে ২৩১ টন পেঁয়াজ এসেছে। আর বৃহস্পতিবার বন্দর দিয়ে ১০ ট্রাকে ২৬৮টন পেঁয়াজ আমদানি হয়েছে। 



/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম