রংপুরে শীত-বৃষ্টিতে নাকাল জনজীবন

রংপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০

রংপুরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর অবিরাম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস শীতের তীব্রতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এতে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

এদিকে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের কারণে নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পিডিবির প্রকৌশলী আব্দুল আজিজ জানান, দমকা বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন রাখা হয়েছে। কারণ দমকা বাতাসে নগরীর বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে।

অপরদিকে, রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজহার রহমান জানিয়েছেন, বৃষ্টি ও দমকা বাতাস কাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ সেলসিয়াস থাকলেও দমকা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি