প্রথমবারের মতো কয়লা নিয়ে চিলমারী নৌবন্দরে ভারতীয় নৌযান

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮

প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে নোঙর করলো কয়লাবাহী ভারতীয় নৌযান (বলগেট) এমভি এইচ আলী। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ভারতের আসামের ধুবরি থেকে ব্রহ্মপুত্র নদ নৌরুটে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে পৌঁছায় কয়লাবাহী নৌযানটি। চিলমারী নৌবন্দরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালে চিলমারী নৌবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি শুরু হলেও এই প্রথম কয়লাবাহী নৌযান ঐতিহ্যবাহী এই নৌবন্দরে নোঙর করলো। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে এই নৌবন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী (ওয়েস্ট কটন) নৌযান ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নৌবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আসামের ধুবরি থেকে ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এইচ আলী নামে নৌযানটি চিলমারী নৌবন্দরে পৌঁছায়। বাংলাদেশের দিনাজপুর জেলার মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ এই কয়লার আমদানিকারক। ভারতের আসাম রাজ্যের ধুবরির মেসার্স ইউনাইটেড ওভারসিজ রফতানিকারক প্রতিষ্ঠান।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জামান আহমেদ বলেন, ‘নৌপথে পরিবহন ব্যয় কম হওয়ায় চিলমারী নৌরুটে কয়লা ও অন্যান্য পণ্য আমদানি খরচ কম হয়। নদীতে নাব্য অনুকূলে থাকলে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে পরিবহন ব্যয়ের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ পরিবহন খরচে চিলমারী নৌবন্দরে কয়লা ও পাথর আমদানি করা সম্ভব।’

রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল জানান, চিলমারী নৌবন্দর চালুর পর বিভিন্ন সময় ভারত থেকে পাথরবাহী নৌযান চিলমারী বন্দরে আসলেও এবারই প্রথম কয়লা আমদানি হলো।

‘আইনি প্রক্রিয়া শেষে কয়লাগুলো আনলোডের অনুমতি করা হবে।’ বলেন এই কাস্টমস কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের