ফুলের দোকানে তরুণ-তরুণীদের ভিড়

হিলি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১০

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দুই দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে ফুলের দোকানে তরুণ-তরুণীদের ভিড় বেড়েছে। প্রিয়জনকে উপহার দিতে নানা ধরনের ফুল কিনছেন তারা। কেউ কেউ ফুলের মালা কিনছেন।

বেশি দামে ফুল বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। এদিকে দোকানিদের দাবি, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় বেচাকেনা তেমন জমে না উঠলেও বিক্রি বেড়েছে।

হিলির স্বর্ণপট্টির দোকানগুলো বিভিন্ন ফুলে ভরে উঠেছে। প্রতিটি গোলাপ আকার ভেদে ৫০ টাকা থেকে ১০০ টাকা, আকার ভেদে ফুলের তোড়া দেড়শো থেকে ২শ’ টাকা, মাথার মুকুট আকার ভেদে ১৫০ থেকে ২৫০ টাকা, অর্কিড ফুল ২০ থেকে ২৫ টাকা করে বিক্রি হচ্ছে। এসব ফুলের দাম গত বছর কিছুটা কমে বিক্রি হয়েছিল।

প্রিয়জনকে উপহার দিতে ফুল কিনছেন এক তরুণ

ফুল কিনতে আসা লেমন হোসেন বলেন, ‘আমি ফুল খুবই পছন্দ করি। তাই ফুল কিনতে এসেছি। তাছাড়া আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার নিদর্শন ফুল। তাই ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য কিনতে এসেছি। এবার ফুলের দামটা তুলনামূলকভাবে অনেকটা বেশি।’

ফুল কিনতে আসা শিউলি পারভীন বলেন, ‘আজ বিশ্ব ভালোবাসা দিবস। তবে ভালোবাসা দিবস তো শুধু ১৪ ফেব্রুয়ারিতেই হয় না, প্রতিদিনই। আমাদের বাবা-মা, ভাইবোনের প্রতি যে ভালোবাসা তার জন্য বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবে ফুল ভালো লাগে, ফুলকে ভালোবাসি, প্রিয়জনকে উপহার দেবো বলে ফুল কিনতে এসেছি।’

রুহুল আমিন ও মেহেরুন নামের এক দম্পতি বলেন, ‘সম্প্রতি আমাদের বিয়ে হয়েছে। আজ ভালোবাসা দিবসে ঘুরতে বেরিয়েছি। আর ভালোবাসার নিদর্শন যেহেতু ফুল, তাই দোকানে এসেছি পছন্দের ফুল কিনতে।’

ছেলেকে ফুল কিনে দিতে আসা জবা রানী বলেন, ‘সবাই ফুল ভালোবাসে। ফুল নেওয়ার জন্য ছেলে জিদ করছে, তাই ফুল কিনতে এসেছি।’

হিলি বাজারের ফুল বিক্রেতা বাতেন শেখ বলেন, ‘পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবছর ফুলের দাম এমনিতেই একটু বেশি থাকে। কিন্তু এবার আগের বছরের তুলনায় দাম কিছুটা বেশি। বাজারে ফুলের সরবরাহ কম। যে ফুল আমরা গত বছর ৪০-৫০ টাকা বিক্রি করেছি, এবারে তা ৭০-৮০ টাকা বিক্রি করতে হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ। ছেলে-মেয়েরা ফুল কিনতে আসছে, তবে তা স্বাভাবিক সময়ের চেয়ে কম। বিক্রি ভালোই হচ্ছে। দামটা যদি কম থাকতো তাহলে বিক্রি আরও বাড়তো।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের