প্রেমের টানে সীমানা পেরিয়ে ভারতীয় কিশোরী বাংলাদেশে

পঞ্চগড় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় কিশোরী খুসনামা (১৭)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করে খুসনামা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে খুসনামা বাংলাদেশে প্রবেশ করে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ, বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের আইনি জটিলতা নিরসনের পর বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই কিশোরী বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গিবস্তির সীমান্তের মেইন পিলার ৪৪৪-এর ২ সাব-পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাতে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার হাসিবুল ওরফে হাসিনুর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী। পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভারতের সীমান্ত পেরিয়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের ধারণা। এদিকে, তাকে আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। সেখানে এসে তিনি প্রেমিকাকে বাসায় নিয়ে যেতে চায়। এ সময় লতিফ বারবার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামে এক ব্যক্তির হোটেলে খুসনামার ভাইয়ের সঙ্গে কাজ করতেন বাংলাদেশি তরুণ আব্দুল লতিফ রকিব। সেই সূত্রে খুসনামার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় ওই কিশোরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ সিদ্ধান্ত না জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস